ঠাকুরগাঁওয়ে ভারত থেকে আসা একটি হনুমান এলাকাবাসীর হাতে আটক অত:পর বন বিভাগের কাছে হস্তান্তর
ঠাকুরগাঁওয়ে ভারত থেকে আসা একটি হনুমান এলাকাবাসীর হাতে আটক অত:পর বন বিভাগের কাছে হস্তান্তর
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে লোকালয়ে ভারত থেকে চলে আসা একটি হনুমানকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার (১১ জুলাই) সকালে ১নং রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে হনুমানটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এটি দেখে উৎসুক জনতা হনুমানটিকে ঘিরে ফেলে এবং এক পর্যায়ে সেটিকে আটক করে। হনুমানটিকে এক নজর দেখতে আশে পাশের কয়েক গ্রামের শত শত মানুষ সেখানে ভীর করে।
পরবর্তীতে ঠাকুরগাঁও বন বিভাগকে অবহিত করা হলে তারা এসে হনুমানটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয় ঠাকুরগাঁও বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান, আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে হনুমানটিকে রুহিয়া থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর ইউএনও মহোদয়ের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে হনুমানটি আমাদের হেফাজতে আছে।আমরা দিনাজপুর রামসাগরে চিরিয়াখানার কর্তৃপক্ষকে জানিয়েছি তাদের খাচা সহ গাড়ী আসার পর আমরা তাদের কাছে হস্তাক্ষর করে দেব।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



