সোমবার ১০ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

9 August, 2026 5:25:12
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আদিবাসী ধাত্রীদের সন্মান-জীবন ও সুস্বাস্থ্য রক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ইএসডিও এর থ্রাইড প্রকল্পের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় সমতল আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি,পৃথক মন্ত্রনালয় গঠন,নিজেদের অধিকার আদায়সহ বেশ কিছু দাবি তুলে ধরেণ আদিবাসীরা।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,জাতীয় আদিবাসী পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু প্রমূখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport