শুক্রবার ৫ জুন, ২০২৬
টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
1 September, 2025 11:08:25
টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
টাঙ্গাইল প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর সোমবার ২০২৫।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার টাঙ্গাইল সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে টাঙ্গাইল সদর পৌরসভা উদ্যানে সমবেত হন। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport



