টঙ্গিবাড়ীতে শিক্ষার গুরুত্ব ও মানসম্মত শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

টঙ্গিবাড়ীতে শিক্ষার গুরুত্ব ও মানসম্মত শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

10 May 2026, 2:41:01

টঙ্গিবাড়ীতে শিক্ষার গুরুত্ব ও মানসম্মত শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপন সরদার টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় শিক্ষার গুরুত্ব ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (০৯ মে) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। বর্তমান যুগে মানসম্মত শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, আধুনিক শিক্ষাব্যবস্থা চালু ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ ওয়াজেদ ওয়াসীফ,উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু,প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,সহকারী শিক্ষা অফিসার সানজিদা আক্তার,কাজল কর,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ হান্নান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard