ঝুঁকিপূর্ণ ভবনে দাখিল পরীক্ষা: কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা | বিডি-প্রেস 24 ডট কম

ঝুঁকিপূর্ণ ভবনে দাখিল পরীক্ষা: কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

21 April 2026, 11:42:50

ঝুঁকিপূর্ণ ভবনে দাখিল পরীক্ষা: কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

ফরহাদ হোসাইন, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ দাখিল মাদরাসায় ঝুঁকিপূর্ণ ভবনে অনুষ্ঠিত হচ্ছে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষা। এতে করে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

সরেজমিনে জানা গেছে, মাদরাসাটির পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেয়ালে ফাটল, ছাদের প্লাস্টার খসে পড়া এবং বিভিন্ন স্থানে কাঠামোগত দুর্বলতা থাকলেও সেখানেই নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা।

প্রতিদিন শতাধিক পরীক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।
দাখিল পরীক্ষার পূর্বে এই মাদরাসাটিতে কোমলমতি শিক্ষার্থীরাও নিয়মিত পাঠদান করত, যা ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এর পাশাপাশি পরীক্ষার হলগুলোতে ফ্যান থাকলেও অধিকাংশই অচল হয়ে পড়ে আছে। তীব্র গরমে বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা কষ্টে পরীক্ষা দিচ্ছে। অনেকের মধ্যে অসুস্থতার আশঙ্কাও দেখা দিয়েছে।

একাধিক পরীক্ষার্থী জানায়, ভবনের অবস্থা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি ফ্যানগুলোও ঠিকমতো চলে না। গরমে পরীক্ষা দেওয়া খুব কষ্টকর হয়ে পড়েছে।

অভিভাবকদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষা নেওয়ার পাশাপাশি ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: