শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত

27 November, 2026 8:57:50
ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত

​মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি | ২৬ নভেম্বর ২০২৬

​সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ সংরক্ষণের অংশ হিসেবে ঝালকাঠিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় এই অভিযান চালিয়ে ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানে চাঁদকাঠি মৌজার জে.এল. নং-১৩১, এস.এ. খতিয়ান নং-৪৮০ এবং দাগ নং-৭৬৬-এর মোট ২৮ শতাংশ জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমিটি পরবর্তীতে গণপূর্ত বিভাগের অনুকূলে হস্তান্তর ও তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

​জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​অভিযান সফল করতে ঝালকাঠি পৌরসভা সার্বিক সহযোগিতা প্রদান করে।

পাশাপাশি অভিযানের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
​জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি উদ্ধার, অবৈধ স্থাপনা বা দখল উচ্ছেদ এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard