মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তাঁরা পরস্পরের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কার্যক্রমের গতিশীলতা এবং নিজ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ঝালকাঠির স্থানীয় রাজনীতি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে দুই সংসদ সদস্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে জেলার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং এলাকার জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।