রবিবার ২৬ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে এনসিপি কমিটিতে পদত্যাগের হিড়িক: দুই দিনে আরও দুই নেতার পদত্যাগ, জনমনে প্রশ্ন

26 July, 2026 8:20:15
ঝালকাঠিতে এনসিপি কমিটিতে পদত্যাগের হিড়িক: দুই দিনে আরও দুই নেতার পদত্যাগ, জনমনে প্রশ্ন

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি:

ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদত্যাগের ধস অব্যাহত রয়েছে। জেলা আহ্বায়ক কমিটির একের পর এক নেতার পদত্যাগে নড়েচড়ে বসেছে স্থানীয় রাজনৈতিক মহল। সর্বশেষ গত ২২ জুলাই ২০২৬ তারিখে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জুয়াইরিয়া এবং সদস্য রুবাইয়াত আক্তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

​দলীয় ও পদত্যাগপত্র সূত্রে জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন অনিবার্য কারণ দেখিয়ে তাঁরা জেলা আহ্বায়ক কমিটির নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। এর আগে গত এক মাস পূর্বে পদত্যাগ করেছিলেন জেলা কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার। এছাড়া ঠিক তার দুই মাস আগে পদত্যাগ করেন জেলা কমিটির তৎকালীন আহ্বায়ক মান্না। এভাবে শীর্ষ পর্যায় থেকে শুরু করে একের পর এক নেতার পদত্যাগে স্থবিরতা দেখা দিয়েছে দলীয় কার্যক্রমে।

​পদত্যাগকারী নেতাদের সাথে কথা বলে জানা যায়, দলে ত্যাগী ও সক্রিয় কর্মীদের অবমূল্যায়ন এবং স্থানীয় পর্যায়ে একচ্ছত্র কোরাম বা বলয় সৃষ্টির অপচেষ্টার কারণেই এমন চরম সাংগঠনিক অবনতির সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ কোন্দল ও যথাযথ মূল্যায়নের অভাবেই নেতাকর্মীরা হতাশ হয়ে দল ছাড়ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

​এদিকে, ঝালকাঠি জেলাজুড়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের মনে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে—যে জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুর নিজ এলাকা ও রাজনৈতিক ভিত্তি, সেই জেলায় কেন বারবার এমন পদত্যাগের হিড়িক পড়বে? স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কিংবা প্রভাবশালী মহলের উদাসীনতা এবং স্থানীয় সংসদ সদস্যের সঠিক তদারকি ও দূরদর্শিতার অভাবেই জেলা এনসিপিতে আজ এহেন সংকটের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে জেলা কমিটির অন্যান্য দায়িত্বশীলদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একের পর一 গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের ঘটনায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে এবং দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport