শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

27 November, 2026 9:22:19
ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইমরান মুন্সি,​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর ফলাফল ও পরিসংখ্যানের গুরুত্ব নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক খালেদ রাশিদুল হাসান খান। তিনি অর্থনৈতিক শুমারি-২০২৪ এর বিভিন্ন দিক ও প্রাপ্ত ফলাফল তুলে ধরেন।

​সেমিনারে বক্তারা জাতীয় ও স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভুল এবং নির্ভরযোগ্য পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে তথ্য-উপাত্তের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

​সেমিনারে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিসংখ্যান কার্যালয়ের কর্মচারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard