মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা থানা এলাকায় ঝড়ো বাতাসের কারণে একটি গাছের বড় ডাল ভেঙে সড়কের ওপর পড়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। খবর পেয়ে পোরশা থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় ডালটি অপসারণ করেন।
পরে সম্মিলিত প্রচেষ্টায় সড়কটি দ্রুত পরিষ্কার করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।
এ সময় স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করেন। মানবিক দায়িত্ববোধ ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সংশ্লিষ্ট সদস্যরা প্রমাণ করেছেন যে, মানুষের কল্যাণে আন্তরিকতা ও সহযোগিতার মানসিকতাই প্রকৃত মানবতার পরিচয়।
“মনুষ্যত্ব না জাগিলে মানুষ হওয়া বড় দায়” — এই চেতনায় জনসেবায় নিয়োজিত পুলিশ ও ফায়ার সার্ভিসের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।