বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, খুন-ধর্ষণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বাসদের বিক্ষোভ

22 September, 2026 11:43:54
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, খুন-ধর্ষণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বাসদের বিক্ষোভ

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমহ্রাসমান থাকা সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, খুন, ধর্ষণ, বলাৎকার, অপহরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে হবিগঞ্জে বাসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় শহরের আর. ডি. হল প্রাঙ্গণে বাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য ফয়সল আহমেদ, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা সামছুর রহমান, কৃষক নেতা ওয়াদুদ মিয়াসহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে জ্বালানি তেল, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে জনজীবনে ব্যয়ের চাপ আরও বাড়বে। ইতোমধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক দফা বৃদ্ধি পাওয়ায় এসব পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বক্তারা আরও বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খুন, ধর্ষণ, বলাৎকার ও অপহরণের মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত না হওয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সমাবেশ থেকে বক্তারা জ্বালানি তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard