জুলাই সনদ বাস্তুবিনের দাবিতে বিক্ষোভ ফরিদপুর জেলা ছাত্রশিবিরের
জুলাই সনদ বাস্তুবিনের দাবিতে বিক্ষোভ ফরিদপুর জেলা ছাত্রশিবিরের

মোঃ আব্দুল্লাহ আল মামুন, সালথা উপজেলাঃ
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর ও জেলা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ফরিদপুর শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সঞ্চালনা করেন ফরিদপুর শহর ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম।
এতে বক্তব্য দেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ফরিদপুর শহর সভাপতি মুয়াজ বিল্লাহ, জেলা সভাপতি সালাহউদ্দিন মোল্যা এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক শহর সভাপতি জিহাদুল ইসলাম রত্ন।
বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা। এছাড়া দেশ ও জাতির স্বার্থে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর ও জেলা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: