শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১

8 October, 2026 11:00:16
জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ই অক্টোবর) ২০২৬ ইং বিকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে দেলোয়ার হোসেনের বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে দুটি বস্তায় রাখা মোট ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এসআই শাহিন আলম, এসআই পলাশসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “অভিযানে ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard