জানমালের নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের মাঠে সতর্ক থাকার নির্দেশ এমপি জালাল উদ্দিনের
জানমালের নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের মাঠে সতর্ক থাকার নির্দেশ এমপি জালাল উদ্দিনের
এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নেতাকর্মীদের উদ্দেশে জরুরি সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।
আগামীকাল রোববার (২৯ নভেম্বর) থেকে নিজ নিজ এলাকায় সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার সকল ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশীদের অবহিত করা হয়।
এতে উল্লেখ করা হয়, জাতিসংঘের তথ্যমতে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শের কর্মীদের দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সর্বোপরি, দলীয় শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও ঐক্য অটুট রেখে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিনের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



