জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা পিংকির সংবাদ সম্মেলন মব ভায়োলেন্স ও চাঁদাবাজির অভিযোগে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা পিংকির সংবাদ সম্মেলন মব ভায়োলেন্স ও চাঁদাবাজির অভিযোগে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা পিংকি তার প্রতিষ্ঠানের উপর মব ভায়োলেন্স ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (২২ মে ২০২৬) সকাল ১০ ঘটিকার সময় চরফ্যাশন উপজেলার আবুবকর পুর ৯ নং ওয়ার্ডে তার নিজস্ব বাসায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে পিংকি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি নারী উদ্যোক্তা হিসেবে “প্রয়োজন গ্রুপ” পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে স্থানীয় নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নানা ধরনের হয়রানি, মব ভায়োলেন্স ও চাঁদাবাজির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এসব ঘটনার কারণে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নারী কর্মীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। তিনি দীর্ঘদিন তার ব্যাবসা পরিচালনা করতে বাধাগ্রস্থ হওয়ার কারনে তার অনেক টাকার ক্ষতিগ্রস্থ হয়ে এখন প্রায় তার আর্থিক অবস্থা শুন্যর পথে এ অবস্থায় তিনি মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে পিংকি আশা প্রকাশ করেন, সরকারের আন্তরিক সহযোগিতা পেলে “প্রয়োজন গ্রুপ” আবারও সুন্দরভাবে পরিচালিত হবে এবং নারী উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: