জহির আলী স্যারের শিক্ষকতাজীবনের পূর্ণতাপ্রাপ্তিতে সংবর্ধনা ও সংবর্ধনাগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১৮ জুলাই
জহির আলী স্যারের শিক্ষকতাজীবনের পূর্ণতাপ্রাপ্তিতে সংবর্ধনা ও সংবর্ধনাগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১৮ জুলাই

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী’র শিক্ষকতাজীবনের গৌরবময় অধ্যায়ের পূর্ণতাপ্রাপ্তিতে তাঁকে সম্মাননা জানানোর লক্ষ্যে সংবর্ধনা ও মো. জহির আলী স্যারের শিক্ষকতা জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে অজস্র প্রবন্ধ-নিবন্ধ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের স্মৃতিচারণ ও গুণীজনদের লেখা নিয়ে প্রকাশিত সংবর্ধনগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ‘মো. জহির আলী সংবর্ধনা পরিষদ’-এর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হবে। এ সংবর্ধনা অনুষ্ঠানে মো. জহির আলী স্যার সংবর্ধনগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী মহোদয়।
মো. জহির আলী স্যার সংবর্ধনা পরিষদের আহবায়ক নোমান আহমেদ সিদ্দিকী ও সদস্য সচিব অয়ন চৌধুরী অনুষ্ঠানটিকে মর্যাদাপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে ছাত্র শিক্ষক অভিভাবক ও গুণীজনদের সান্নিধ্য ও আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী’র শিক্ষকতাজীবনের গৌরবময় অধ্যায়ের পূর্ণতাপ্রাপ্তিতে তাঁকে সম্মাননা জানানোর লক্ষ্যে সংবর্ধনা প্রদান ও সংবর্ধনাগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এমনই একজন নিবেদিতপ্রাণ সম্মানীয় শিক্ষক হলেন মো. জহির আলী, যিনি দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশাকে ব্রত হিসেবে ধারণ করে অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন। ২০২৬ সালের ৩০ জুন তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তাঁর এই অবসর কেবল একটি চাকরিজীবনের সমাপ্তি নয়; এটি এক বর্ণাঢ্য, সফল ও গৌরবময় শিক্ষা ও শিক্ষকতা জীবনের পূর্ণতা লাভের মুহূর্ত।
সম্মানীয় ও প্রাগ্রসর শিক্ষক মো. জহির আলীর জীবন ও কর্মের দিকে তাকালে উপলব্ধি করা যায়, শিক্ষা কেবল একটি পেশা নয়, বরং এটি একটি মহান দায়িত্ব, যা নিষ্ঠা, ধৈর্য ও আত্মত্যাগের মাধ্যমে পালন করতে হয়। তিনি সেই দায়িত্ব সারা জীবন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। একজন শিক্ষক, প্রশিক্ষক, সংগঠক এবং শিক্ষাপ্রশাসক হিসেবে তাঁর অবদান শিক্ষাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: