বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬

জনগণের তথ্যের ভিত্তিতে নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

3 June, 2026 5:33:41
জনগণের তথ্যের ভিত্তিতে নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টায় অবৈধ মাদকদ্রব্য সেবনকালে ৪ জনকে হাতেনাতে আটক করে পত্নীতলা থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মামলা নং- ২৬/২৬, তারিখ ০২/০৬/২০২৬ অনুযায়ী প্রত্যেক আসামিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport