ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ
ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের উদ্যোগে ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ জুলাই) উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন ও ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন ও ফুটবল বিতরণ করা হয়।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের সকল শ্রেণি কক্ষ ও শিক্ষক মিলনায়তন পরিদর্শন সহ শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় করেন। মতবিনিময় পরবর্তী সকল ছাত্রীদের মধ্যে স্যানিটারী ন্যাপকিন ও ক্রীড়া সামগ্রী ফুটবল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সঞ্জয় কুমার থান্দার, লিপিকা রায়, রবিউল ইসলাম, বিশাখা রানী, নবদ্বীপ দাস মাঝি, রোকনুজ্জামান, মঙ্গলদ্বীপ মন্ডল,দীনবন্ধু মন্ডল, ভবসিন্ধু বৈদ্য সহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
ছবি- শ্যামনগরে সুন্দরবন বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



