সেলিম মাহবুবঃ
ছাতক পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে ছাতক ৭০৭ তম ইন্তেকাল উপলক্ষে হযরত শাহজালাল ইয়ামনী(রহ.)এর ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল ছাতক কেন্দ্রীয় জামে মসজিদে (ট্রাফিক পয়েন্ট) অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ছাতক কেন্দ্রীয় জামে মসজিদ ট্রাফিক পয়েন্ট'র ইমাম হযরত মাওলানা আলী আসগর খানের পরিচালনায় বয়ান পেশ করেন, এ,কে,এম মনোওর আলী, মহাসচিব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্ কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় সহ-সভাপতি আল ইসলাহ্ আবু জাফর নোমান, প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।