ছাতকে “ভূমি সেবা মেলা” উপলক্ষে সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

ছাতকে “ভূমি সেবা মেলা” উপলক্ষে সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত

20 May 2026, 8:00:32

ছাতকে "ভূমি সেবা মেলা" উপলক্ষে সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ
ছাতকে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা উপলক্ষে মেলা’র ২য় দিন আজ ২০ মে বুধবার এক গণ সচেতনতা মুলক অবহিত করণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহা.মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা সাবরেজিস্টার সাইফুল আলম, সেটেলমেন্ট অফিসার আওলাদ হোসেন।

সেমিনারে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, সমবায় কর্মকর্তা কাজী মহসিন সহ উপজেলা ভুমি ও সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।##

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: