ছাতকে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত
ছাতকে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত
সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ শ্লোগানে সুনামগঞ্জ জেলার ছাতকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন এবং লিফলেট বিতরণ।
বুধবার (২০ মে) সকাল ১০টায় ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে
ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা জালাল আহমেদ’র সভাপতিত্বে ও ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ফাইটার জয়দেব রায়’র পরিচালনায় সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন ও বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী মতিউর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবঃ সার্জেন্ট মেজবাহ উদ্দিন, স্টেশন লিডার শাহীনুর আলম পাভেল, ফায়ার ফাইটার আইবুর রহমান, আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, শফিকুল ইসলাম, সুমন মিয়া, রাকিবুল হাসান, মোরছালিন, তানভীর আনজুম, জুনায়েদ হোসেন, গোলাপ হোসেন, তুফান হোসেন, আশিকুর রহমান, মুক্তিরগাঁও জামেয়া মাদ্রাসার শিক্ষকসহ ছাত্রবৃন্দ ও মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,
কিছু মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকেন———- সাহসে, দায়িত্ব ও আত্মত্যাগের দীপ্ত উদাহরণ হয়ে।
এই বাহিনীর ইতিহাস শুধু সাফল্য নয়, রয়েছে আত্মত্যাগের ইতিহাসও। মানুষের জীবন ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ৫২ জন বীর সদস্য সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় অমর হয়ে আছেন। কর্তব্যের আহবানে জীবন উৎসর্গকারী এই সাহসী যোদ্ধাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন নিবেদন করছি। তাদের ত্যাগ, সাহস ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণায় চিরন্তন উৎস হয়ে থাকবে। আমাদের সপ্তাহ ব্যাপী এই আয়োজন কে আমরা গভীর সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে তাদের পবিত্র স্মৃতি কে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ কোনো পরিসংখ্যান নয়, এটি একটি জাতির নিরাপত্তার জন্য লেখা একেকটি অমর ইতিহাস।
অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ, অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় এবং নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় তা দেখানো হয়।
প্রতিটি সাইরেন শুধু একটি সংকেত নয়, এটি মানুষের বাচাঁর শেষ আশার শব্দ। প্রতিটি ফায়ার ফাইটার শুধু একজন কর্মী নয়, তিনি দূর্যোগের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একেকজন সাহসী যোদ্ধা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মুক্তিরগাঁও জামেয়া মাদ্রাসা’র ছাত্র হাফিজ আহমেদ গুলজার, পবিত্র গীতা পাঠ করেন ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব-অফিসার দিলীপ চন্দ্র দত্ত।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



