বুধবার ২৯ এপ্রিল, ২০২৬

চিতলমারী উপজেলা পর্যায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

28 April, 2026 9:21:17
চিতলমারী উপজেলা পর্যায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাটঃ

বাগেরহাটের চিতলমারী উপজেলা পর্যায় ২৭ শে এপ্রিল সকাল ১০টায় এ, কে ফায়জুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিক) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে (দ্বিতীয় ও সমাপনী দিনে) শুভ উদ্বোধন করেন চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মো: আহসান হাবিব (ঠান্ডু)।

(দ্বিতীয় ও সমাপনী) অনুষ্ঠানে সভাপতি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রাথমিক কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, চিতলমারী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো: আজাদ খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাধারণ জনগন।

দ্বিতীয় ও সমাপনী দিনে অত্যন্ত সুশৃংখলভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন বিন্দু ও বিএনপি নেতা মো: সাইদুর রহমান সেলিম খান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport