চিতলমারীতে স্বেচ্ছাসেবক দলের র্যালি, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
চিতলমারীতে স্বেচ্ছাসেবক দলের র্যালি, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চিতলমারী প্রতিনিধিঃ ২১ আগস্ট বৃহস্পতিবার ২০২৫।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান (জাদু)। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিয়ামত আলী খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কাশিনাথ বৈরাগী। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম শেখ, মোঃ লিসন শেখ, মোঃ সাঈদ শেখ, মোঃ মতিয়ার ফকিরসহ সদস্য মোঃ ইয়াসিন ফকির, মোঃ হাফিজুর শেখ ও মোঃ মোজাহার আলী শেখ।
আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: