বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

9 November, 2025 6:16:53
চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধিঃ ৯ নভেম্বর রবিবার ২০২৫। 
বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ পালিত হয়েছে।
৭ নভেম্বর (শুক্রবার) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

পরদিন ৮ নভেম্বর (শনিবার) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চিতলমারী উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার মিলিত বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। ওই বিপ্লবের মধ্য দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং দেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক শেখ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে চিতলমারী উপজেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে র‌্যালি এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard