সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

চিতলমারীতে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির অনুমোদন

16 August, 2025 11:07:50
চিতলমারীতে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির অনুমোদন

চিতলমারী, প্রতিনিধিঃ শনিবার ১৬ আগস্ট ২০২৫
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চিতলমারী উপজেলা কমান্ডের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাগেরহাট জেলা ইউনিট কমান্ড। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এম. ডি. আকবর আজাদ, যুগ্ম-আহবায়ক এম. আফজাল হুসাইন এবং সদস্য সচিব মো. একরামুল কবীর স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

৭ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটিতে এফ. এম. ফরহাদ হোসেনকে আহবায়ক, মো. আবু তালেব শেখকে যুগ্ম-আহবায়ক এবং মো. আতিয়ার রহমান গাজীকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন— গাজী নুর মোহাম্মদ, আকরাম হোসেন, মো. এজাহার উদ্দিন ও শাজা মিয়া শেখ।

বাগেরহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এম. ডি. আকবর আজাদ বলেন,
“দীর্ঘ ১৭ বছর বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমতা কুক্ষিগত ছিল। অবশেষে সেই ক্ষমতা পুনরুদ্ধার হলো। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশক্রমে নবগঠিত জেলা ইউনিটকে সঙ্গে নিয়ে এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি নেতৃবৃন্দ আগামীতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সুন্দর নির্বাচিত কমিটি উপহার দেবেন।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard