চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / Uncategorized / বিস্তারিত

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

3 September 2025, 6:59:04

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

 চিতলমারী উপজেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এ কার্যালয় হবে চিতলমারী বিএনপি ও অঙ্গসংগঠনের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু। নেতৃবৃন্দ স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: