
চিতলমারী প্রতিনিধিঃ ২৭ আগস্ট বুধবার ২০২৫।
বাগেরহাটের চিতলমারীতে আসছে ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিআইএমও ডা. রিয়ামাত আজীম রাকাত।
এছাড়া আবাসিক মেডিকেল অফিসার ডা. মুক্তি বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. এম. আর. ফারাজী ও ডা. আড়ংগ দেব প্রিন্স, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. মোছাঃ পারুল আক্তার, ডেন্টাল সার্জন ডা. সালমা আক্তার, শিক্ষা কর্মকর্তা, ব্র্যাক প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন ও শিক্ষক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রিয়াদ হাসান।
ডা. শর্মী রায় জানান, এ বছর ২৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৮ হাজার ৪৩৭ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে ১২ থেকে ৩০ অক্টোবর এবং কমিউনিটিতে ১ থেকে ১৩ নভেম্বর। এ জন্য ১৬৮টি অস্থায়ী ও একটি স্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে।
টাইফয়েড টিকার গুরুত্ব
টিকা দিলে শিশুদের দীর্ঘমেয়াদি জ্বর, ডায়রিয়া, পানিশূন্যতা ও জটিলতা থেকে সুরক্ষা মেলে। অপরদিকে টিকা না নিলে সহজেই টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, যা পরিবার ও সমাজের জন্য বড় ভোগান্তি ডেকে আনে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।