বুধবার ২৬ আগস্ট, ২০২৬

চিতলমারীতে ক্লিনিকসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা

26 August, 2026 12:29:02
চিতলমারীতে ক্লিনিকসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা

চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ক্লিনিকসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো চিতলমারী ক্লিনিক ও অসিত বাগচীর ব্যবসাপ্রতিষ্ঠান।

আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও খাদিজা আক্তার বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম রোধ এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম আরজান আলী, বাগেরহাট জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক এবং স্যানিটারি পরিদর্শক মো. রিয়াজুল হক তালুকদার উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport