চিতলমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
চিতলমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) পালিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য পূর্ণমিলন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ সালের আন্তর্জাতিক মে দিবসের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো’ সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত ‘ এই প্রতিপাদ্যকে ধারণ করে চিতলমারী উপজেলায় পূর্ণমিলন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ইউসুফ শেখ ও সাধারণ সম্পাদক মোঃ রাজু খানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আহসান হাবিব (ঠান্ডু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান (অপু), সাবেক যুগ্ম আহবায়ক মো: শিপন মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: জাকারিয়া মিলন, সদস্য সচিব আসাদুজ্জামান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নিয়ামত আলী খান প্রমূখ।
এ সময় শ্রমিক দলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো: সোহেল মুন্সি, প্রচার সম্পাদক মো: জিসান মুন্সি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

