চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
চিতলমারী, বাগেরহাট প্রতিনিধিঃ ৯ ডিসেম্বর ২০২৫।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়ে তুলবে স্বচ্ছ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র্যালি, মানববন্ধন, শপথ গ্রহণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক হিসেবে সাদা কবুতর উড়ানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের অংশগ্রহণে একটি র্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। সভায় দুর্নীতি প্রতিরোধ ও সততা চর্চা নিয়ে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান পিকলু, উপজেলা কৃষি অফিসার মো. সিফাত আল মারুফ, ব্যবসায়ী নেতা মো. সোয়েব হোসেন গাজী, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো. একরামুল হক মুন্সী এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু।
বক্তারা জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, স্বচ্ছতা, সততা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠান—সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



