চারঘাটে চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম রকির উদ্যোগে ফুটবল বিতরণ
চারঘাটে চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম রকির উদ্যোগে ফুটবল বিতরণ

মোঃ সাইদ হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ফুটবল বিতরণ কর্মসূচি আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম রকি।
উপজেলার ৫নং চারঘাট ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এ সময় তরিকুল ইসলাম রকি বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির ফিরোজ মাহমুদ গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা প্রয়োজন।
স্থানীয় যুবকরাও ফুটবল পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: