ডেস্ক রিপোর্টঃ
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী ও সর্বজনীন উৎসব। পুরোনো বছরের সকল দুঃখ, ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনা। এই নতুন বছরে তিনি চরফ্যাশন উপজেলার সকল মানুষসহ দেশের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধে এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাংবাদিক মোঃ নুর হোসেন আরও আশা প্রকাশ করেন যে, নতুন বছর চরফ্যাশন উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে এবং সকলের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।