বৃহস্পতিবার ৭ মে, ২০২৬

চরফ্যাশনে চাঞ্চল্যকর অভিযোগ: চিকিৎসা অবহেলায় গর্ভবতী মা ও নবজাতকের মৃত্যু, বিচার দাবিতে উত্তাল এলাকাবাসী

7 May, 2026 2:30:17
চরফ্যাশনে চাঞ্চল্যকর অভিযোগ: চিকিৎসা অবহেলায় গর্ভবতী মা ও নবজাতকের মৃত্যু, বিচার দাবিতে উত্তাল এলাকাবাসী

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে ঘিরে ওঠা গুরুতর অভিযোগ। ইকরা ডায়াগনস্টিকে চিকিৎসাধীন এক গর্ভবতী মা ও তার নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহতদের স্বজনদের দাবি, চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ৪নং ওয়ার্ড থেকে মোঃ আবুল কাশেম তার স্ত্রীকে নিয়ে আসেন ভালো তারপর দায়িত্বরত চিকিৎসকে ডাঃ আখি আক্তারের ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণেই এই করুণ পরিণতি ঘটেছে। তাদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসার সময় প্রয়োজনীয় সতর্কতা ও সঠিক সিদ্ধান্তের ঘাটতি ছিল, যা শেষ পর্যন্ত দুটি প্রাণ কেড়ে নিয়েছে।
ঘটনার পরপরই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকেই অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে অভিযুক্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বাস্থ্যখাতে কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রশাসনের অত্যন্ত জরুরি ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport