গোয়ালঘরের ভেতরে গোপন এসি কক্ষ, সেখানেই ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার হ্যাকিং ও প্রতারণা!
গোয়ালঘরের ভেতরে গোপন এসি কক্ষ, সেখানেই ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার হ্যাকিং ও প্রতারণা!
সাধীন আলম হোসেন, নাটোর জেলা প্রতিনিধি:
গোয়ালঘরের ভেতরে তৈরি করা হয়েছিল গোপন একটি এসি কক্ষ। আর সেই কক্ষেই বসে ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং এবং প্রতারণার কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গভীর রাতে অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে আটক করেছে নাটোরের লালপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে লালপুর থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা একটি গোপন কক্ষে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকিং এবং প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানের সময় গোয়ালঘরের ভেতরে থাকা গোপন এসি কক্ষের সন্ধান পায় পুলিশ।
এ ঘটনায় আটক চারজনের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে কি না এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে—তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



