সজিবুর রহমান, নাটোর প্রতিনিধিঃ
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিজ ফারজানা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, ভেটেরিনারি সার্জন ডা. নাসিমা আক্তার কাজলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমাছ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাণিসম্পদের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধিতে খামারিদের সচেতনতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।