মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬

গাবতলীর মহিষাবান ইউনিয়ন নির্বাচনে জনসমর্থন বাড়াতে মাঠে সক্রিয় মশিউর রহমান সুমন

11 April, 2026 9:49:39
গাবতলীর মহিষাবান ইউনিয়ন নির্বাচনে জনসমর্থন বাড়াতে মাঠে সক্রিয় মশিউর রহমান সুমন

মোঃ সজীব হোসেন, গাবতলী উপজেলা প্রতিনিধিঃ 
বগুড়ার গাবতলী উপজেলার আসন্ন ৮ নং মহিষাবান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ জোরদার করেছেন তরুণ ও জনপ্রিয় সমাজসেবক মশিউর রহমান সুমন। এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি স্থানীয় মানুষের সমর্থন অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে পার রানির পাড়া মালেক বাজারস্থ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় উপস্থিত ওয়ার্ডবাসীর উদ্দেশে চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান সুমন বলেন, “আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, মালেক বাজারসহ পুরো ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতেই তিনি এবার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা সুমনের নেতৃত্বের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তরুণ ভোটারদের মধ্যেও সুমনের জনপ্রিয়তা বাড়ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই তিনি গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard