শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

20 May, 2026 8:51:05
গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানটি ২০ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন ৮নং বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নসরৎপুর গ্রামে, গাইবান্ধা পুলিশ লাইন্সের ২নং গেটের দক্ষিণ পাশে সাঘাটা-গাইবান্ধা পাকা সড়কে পরিচালিত হয়।

এসময় মোঃ আরিফ খান (২৬), পিতা-মোঃ রজ্জব খান, সাং-সুপারীরভিটা, থানা-গাইবান্ধা সদরকে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে বহনকালে হাতেনাতে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে ২টি নীল জিপার প্যাকেটে মোট ৪০০ (চারশত) পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই ঘটনায় মোঃ সাব্বির (১৮), পিতা-মোঃ ভুট্ট, সাং-বেড়াডাঙ্গা, থানা-গাইবান্ধা সদরকেও গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত।

উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard