গঠিত হল ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি
গঠিত হল ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি
মোঃ রেজাউল করিম, কক্সবাজারঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী এ কমিটি গঠনের প্রস্তাবনা পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে পাঠিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মতে গঠিত এডহক কমিটির সদস্য সংখ্যা হচ্ছে ৭ জন। গঠিত কমিটির সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার, ঈদগাঁও, কক্সবাজার। সদস্য সচিব হচ্ছেন মেহের ঘোনা (কলেজ গেট), ঈদগাঁও, কক্সবাজার এলাকার ক্রীড়াবিদ বিএনপি নেতা মোঃ আজমগীর। কমিটির সদস্যরা হচ্ছেন অফিসার ইনচার্জ, ঈদগাঁও থানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ঈদগাঁও, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ঈদগাঁও, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ঈদগাঁও এবং ঈদগাঁও জালালাবাদ বাজার এলাকার ক্রীড়াবিদ ও যুবদল নেতা শহীদুল ইসলাম।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



