খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন
খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন
ফরহাদ হোসাইন, কয়রা(খুলনা)প্রতিনিধি:
খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনার প্রতিবাদে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে কয়রা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কয়রা প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্বে করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সমকাল পত্রিকার কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশিদ। এ সময় বক্তৃতা করেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর কয়রা-পাইকগাছা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, সহসভাপতি এড. আবু বকর সিদ্দিক, মোঃ আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা, মোস্তাফিজ রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রেজওয়ানুল করিম, নির্বাহী সদস্য শেখ সিরাজুদৌলা লিংকন, সদস্য বিএম আল আমিন, ইউনুস আলী, মুশফিকুর রহমান, মাছুম বিল্লাহ, আতাউর রহমান তুহিন ফরহাদ হোসেন, আশিকুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এ ধরনের হামলা ও ভয়ভীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু ব্যক্তি আক্রমণ নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তারা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

