বিপ্লব মল্লিক বাগেরহাটঃ
এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
১৫ ডিসেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ২২:৩০ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার সদর থানাধীন শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার বি কেম্পানীর প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সম্রাট আজম শেখ (৩২), পিতা: শেখ কামাল, সাং: আঞ্জুমান, থানা: দৌলতপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি আজমের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, কেএমপি'র দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ০৬টি মাদক, ০৪টি হত্যা চেষ্টা, ০২টি চাঁদাবাজি ও ০১টি চুরিসহ মোট ১৩টি মামলার তথ্য রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।