খুলনার বটিয়াঘাটার মেয়ে বেদবতী মিস্ত্রী মহম্মদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে যোগদান
খুলনার বটিয়াঘাটার মেয়ে বেদবতী মিস্ত্রী মহম্মদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে যোগদান

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (মাঠ প্রশাসন শাখা) গত ১৮ মে সোমবার এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দক্ষ কর্মকর্তা খুলনার বটিয়াঘাটার মেয়ে বেদবতী মিস্ত্রীকে মাগুরার মহম্মদপুর উপজেলার নতুন ‘উপজেলা নির্বাহী অফিসার’ (ইউএনও) হিসেবে পদায়ন/বদলি করা হয়েছে।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষ থেকে নতুন ইউএনও-কে আমাদের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মহম্মদপুরে আন্তরিক স্বাগত এবং শুভকামনা জানাচ্ছি।
আশা করি, আপনার অত্যন্ত দক্ষ, সুশৃঙ্খল এবং জনবান্ধব প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে আমাদের মহম্মদপুর উপজেলা আরও অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ করে মহম্মদপুরের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় আপনার বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা কামনা করছি।
একজন গণমাধ্যমকর্মী হিসেবে মহম্মদপুরের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রশাসনের পাশে থেকে আমরা সব সময় সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি।
নতুন কর্মস্থলে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অনন্য সাফল্য কামনা করি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: