সোমবার ২০ এপ্রিল, ২০২৬

খুলনায় ফেরিঘাটে বোট-ফেরি সংঘর্ষে নিখোঁজ ৩, উদ্ধার তৎপরতা অব্যাহত

22 August, 2025 9:33:29
খুলনায় ফেরিঘাটে বোট-ফেরি সংঘর্ষে নিখোঁজ ৩, উদ্ধার তৎপরতা অব্যাহত

খুলনা প্রতিনিধিঃ ২২ আগস্ট শুক্রবার ২০২৫।

খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বোট ও ফেরির সংঘর্ষে নিখোঁজ তিন যাত্রীর সন্ধানে কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলছে। শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে ফেরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে বোটে থাকা ৩০ থেকে ৩৫ জন যাত্রীর মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই কোস্টগার্ড স্টেশন রূপসার একটি বিশেষ দল রূপসা নদীতে রাতভর তল্লাশি চালায়। তবে তীব্র স্রোত আর অন্ধকারের কারণে তাদের উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার সকাল ৭টা থেকে ফের উদ্ধার অভিযান নতুন করে শুরু হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজদের খুঁজে বের করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যেকোনো দুর্ঘটনা কিংবা দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করা তাদের অঙ্গীকার।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport