খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি | বিডি-প্রেস 24 ডট কম

খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি

22 April 2026, 3:55:35

খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি

মোঃ নূর হোসাইন বাবু,পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি ব্রিগেড এর আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

​সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জোন এই মানবিক সহায়তার আয়োজন করে। দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে স্থানীয় ৩৯১ জন পাহাড়ি এবং ২৪৫ জন বাঙালি নাগরিকসহ সর্বমোট ৬৩৬ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

​মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান (এমডিএস) এবং রেজিমেণ্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. তানজিম ইসলাম অর্ণব। পুরো কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন।

​ক্যাম্পেইন চলাকালীন সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ি জোন নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

​নিরাপত্তা বাহিনীর এই মহতী উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও ওষুধ হাতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, খাগড়াছড়ি জোন কর্তৃক নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পুরো কার্যক্রমটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: