খড়মখালী কলেজ রোড ‘লিমিটেড পিস’ শপিং মল ও সিসি ক্যামেরা চুরির চেষ্টা, থানায় জিডি
খড়মখালী কলেজ রোড 'লিমিটেড পিস' শপিং মল ও সিসি ক্যামেরা চুরির চেষ্টা, থানায় জিডি
মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী খড়মখালী কলেজ রোড এলাকায় ‘লিমিটেড পিস’ শপিং মল ও সিসি ক্যামেরা চুরি করার চেষ্টা -পরবর্তীতে ব্যর্থ।
শপিং মলের মালিক মানস হালদার বলেন’ কিছু দিন ধরে আমার শপিং মলের আশেপাশে অজ্ঞাত লোক সন্দেহজনক পরিস্থিতিতে ঘোরাফেরা করে আসছে। গত ০৭/০৪/২৬ তারিখ রাত ৭.০০ ঘটিকায় সময় অন্যান্য সময়ের ন্যায় আমি প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাই। একই সময়ে রাত ০৭:৫৩ মিনিটে দু’জন অজ্ঞাত লোক আমার প্রতিষ্ঠান চুরি করার উদ্দেশ্যে আসিয়া এদিক ওদিক তাকাতে থাকে। অতঃপর দোকানে লাগানো সিসি ক্যামেরা চুরি করার মিশন নেয়। কিন্তু সিসি ক্যামেরা চুরি করতে ব্যর্থ হলে সব ক্যাবল খুলে ফেলে। এক পর্যায়ে আশেপাশের লোকজনের উপস্থিতি দেখতে পেরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। আমি প্রতিদিনের ন্যায় সকাল ১০ ঘটিকায় প্রতিষ্ঠানে এসে দেখি সিসি ক্যামেরার সকল সরঞ্জামাদি এলোমেলো এবং দেরি না করে এলাকার লোকজনদের অবগত করি। বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার নিকট লোকজনের সাথে আলোচনা করে তদন্তমূলক -আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

