মঙ্গলবার ১ সেপ্টেম্বর, ২০২৬

কোর্টের আদেশ অমান্য করে সাতক্ষীরায় ইটভাটা দখলের চেষ্টা গোলাম রব্বানী ও রকিব বাহিনীর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা

31 August, 2026 11:36:21
কোর্টের আদেশ অমান্য করে সাতক্ষীরায় ইটভাটা দখলের চেষ্টা গোলাম রব্বানী ও রকিব বাহিনীর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ইটভাটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একাধিক মামলা, শিশু হত্যা ও নাশকতা মামলার আসামি গোলাম রব্বানী এবং তার ভাই রকিব বাহিনীর বিরুদ্ধে। দেবহাটা থানার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের সরদার বাড়ি মোড় সংলগ্ন ‘মেসার্স বিসমিল্লাহ ব্রিকস’ নামের ইটভাটার মালিকানা ও দখল কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ দুপুরে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে সন্ত্রাসী গোলাম রব্বানী ও তার অনুসারীরা জোরপূর্বক ইটভাটাটি দখলের অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে বিষয়টি ভিন্ন খাতে নিতে ও মিথ্যা গল্প সাজিয়ে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত রকিব মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট (এমসি) নেওয়ার উদ্দেশ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এদিকে, বিসমিল্লাহ ব্রিকস দখল কেন্দ্র করে দায়ের করা মামলায় বাদীপক্ষের অনুকূলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশনায় মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-এর প্রোপাইটার মোঃ আব্দুর রবকে জোরপূর্বক উচ্ছেদ না করতে এবং তার শান্তিপূর্ণ দখল বজায় রাখতে বলা হয়েছে। দেওয়ানি কার্যবিধির ৯৪(ক) এবং ১৫১ ধারা অনুযায়ী এ আদেশ কার্যকর করতে ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেবহাটা থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে।

মামলা সূত্রের তথ্যমতে, বিবাদীরা ইটভাটাটি যৌথ বিনিয়োগে ও মৌখিক চুক্তিতে গড়ে ওঠার দাবি করে নোটারিকৃত চুক্তিপত্র ও হলফনামা পেশ করেন। তবে শুনানিকালে বাদী মোঃ আব্দুর রব এসব দলিল সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানান এবং চুক্তিপত্রে তার কোনো স্বাক্ষর নেই বলে উল্লেখ করেন। আদালত নথি পর্যালোচনায় দেখতে পান, কথিত এসব কাগজপত্র মামলা দায়েরের ঠিক পূর্ব ও পরবর্তীতে তড়িঘড়ি করে সংগ্রহ করা হয়েছে, যা অত্যন্ত সন্দেহজনক। এছাড়া বিবাদীদের আনীত নথিতে তারা এই ইটভাটার বৈধ অংশীদার—এমন কোনো লিখিত রেকর্ড পাওয়া যায়নি।

সার্বিক নথিপত্র, অপূরণীয় ক্ষতির আশঙ্কা এবং বাদীর প্রাথমিক গ্রহণযোগ্যতা বিবেচনা করে আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন এবং পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন আদেশ বাতিল করেন। সেই সঙ্গে আদালত দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে ‘পরিপালন প্রতিবেদন’ দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

বর্তমানে মামলাটিতে ১-৩ নম্বর বিবাদীর লিখিত জবাবের ওপর শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এ অবস্থায় ভুক্তভোগী মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-এর প্রোপাইটার মোঃ আব্দুর রব সন্ত্রাসী বাহিনীর কবল থেকে নিজের প্রতিষ্ঠান রক্ষায় সাতক্ষীরার মাননীয় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard