শুক্রবার ৫ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে শাহজাদপুর প্রিমিয়ার লিগের উদ্বোধন

11 April, 2026 2:42:37
কোম্পানীগঞ্জে শাহজাদপুর প্রিমিয়ার লিগের উদ্বোধন

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে “EKKO Vision” ও “Falcon Sports” এর যৌথ পৃষ্ঠপোষকতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের মেলবন স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন শাহজাদপুর প্রিমিয়ার লিগের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ক্রীড়াবিদ ক্যাপ্টেন শেখ মাসুদ।

বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, “Ekkovision” ও মাস্টার ওয়াজী উল্ল্যাহ ফাউন্ডেশনের প্রতিনিধি নুর ইসলাম নিরব, ফাখরুল ইসলাম হৃদয়, খাইরুল হাসান শুভ, শাহরিয়ার ফেরদৌস রুদ্র ও পারভেজ হোসেন রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহির, বিশিষ্ট ব্যবসায়ী ও খেলা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, বাস্তবায়ন কমিটির সদস্য আরমান হোসেন, রাশেদ চৌধুরী, নাজমুল হোসেন মামুন, কাজী শামসুদ্দিনসহ অংশগ্রহণকারী খেলোয়াড় ও টিম লিডারবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport