কেন্দুয়ায় ইফা কোরান শরীফ সবক অনুষ্ঠান ও আলোচনা সভা
কেন্দুয়ায় ইফা কোরান শরীফ সবক অনুষ্ঠান ও আলোচনা সভা
মোঃ আব্দুল আউয়াল খান, কেন্দুয়া, নেত্রকোনা:
গতকাল বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল ৮ ঘটিকায় কেন্দুয়া পৌর সদরে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত কান্দিউড়া বায়তুল নূর জামে মসজিদে কোরান শিক্ষা কেন্দ্রে কোরান শরীফ সবক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ কোরান শিক্ষা কেন্দ্রে ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জনকে কোরান শরীফে সবক দেন উপজেলা মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম। আলোচনা সভায় কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ইন্চান উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে কেন্দ্র শিক্ষক হাফেজ আকরাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, হাফেজ মাওলানা মহিউদ্দিন, মাওলানা আব্দুল মালেক, নেত্রকোনা জেলা মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কাশেম আকন্দ, শিক্ষক নাসির উদ্দিন, উপজেলা মডেল মসজিদের ইমাম আহম্মেদ সূফী প্রমূখ।
অনুষ্টানে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত ছাত্র অভিভাবক, গন্যমান্য ব্যাক্তিসহ ছাত্র ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



