মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় মতুয়া কীর্তনের প্রসাদ খেয়ে শিশু ও নারীসহ প্রায় ২০০ জন অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৯ মে) বিনাপানি গ্রামে পবিত্র হালদারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানের এই খাবারে বিষক্রিয়া হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। অসুস্থদের ঝালকাঠি ও ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থদের চিকিৎসার খোঁজখবর নিতে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলিমুল ইসলাম আলিম মুন্সি। তিনি বিনাপানি গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক অসীম হালদার, কিশোর মজুমদার ও সমীরণ হালদারের বাড়িতে গিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. শহীদুল ইসলাম। এছাড়াও স্থানীয় বিএনপি নেতা মো. মাইনুল ইসলাম, শিশির হালদার, মাইনুল হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে বিএনপি নেতৃবৃন্দ ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনের প্রতি আহ্বান জানান। স্থানীয়দের অভিযোগ, খাবার গ্রহণের পরপরই ডায়রিয়া ও বমির মতো সমস্যা শুরু হয়। ঘটনার পর পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।