মো:এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় তার সঙ্গে থাকা বিএনপির আরেক কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আওয়াল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে পৌঁছাতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন থেকে চারজন দুর্বৃত্ত হঠাৎ তাঁর ওপর হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অবস্থার অবনতি হলে পরে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।