বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬

“কিশোরকণ্ঠ ২ লক্ষ টাকার মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬”-এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

2 September, 2026 11:16:22
"কিশোরকণ্ঠ ২ লক্ষ টাকার মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬"-এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

মোঃ সাইদ হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ

‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই মেধাবৃত্তি পরীক্ষায় স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থী অংশ গ্রাহণ করতে পারবে।
৩১ আগষ্ট, মঙ্গলবার দুপুর ৩টায় রাজশাহীর লোটাস কমিউনিটি সেন্টার এ কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলা পূর্ব উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের রাজশাহী মহানগরের পরিচালক ইমরান নাজির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের রাজশাহী জেলা পূর্ব পরিচালক জনাব আব্দুর রব। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির নির্বাহী সদস্য নাহিদ হাসান শুভ। এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের রাজশাহী জেলা পূর্ব শাখা ও বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সদস্য সচিব সিবগাতুল্লাহ বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলা পূর্ব এর পরিচালক আব্দুর রব বলেন, “রাজশাহীর শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।”

বৃত্তি পরীক্ষার দিন তারিখ ও বৃত্তি পুরস্কার সম্পর্কে জানতে চাওয়া হলে কিশোরকন্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলা পূর্ব এর পরিচালক বলেন, “পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৬ নভেম্বর, ২০২৬। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে বিশেষ পুরস্কার।

আয়োজকরা জানান, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা বিকাশে সহায়তা করার লক্ষ্যে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard